1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লক্ষ টাকার মাছ নিধন

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ;

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রাতের আঁধারে দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

গত রোববার (১০ মে) দিবাগত রাতে উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এতে মৎস্যচাষী  মো. মঈনুল ইসলাম অর্থনৈতিকভাবে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাড়িকোনা গ্রামের মৃত মো. ইরশাদ আলীর ছেলে মঈনুল ইসলাম দীর্ঘ দিন ধরে তার দুটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন।

প্রতিদিনের মতো রোববার রাতেও সবকিছু ঠিকঠাক থাকলেও সোমবার ভোরে স্থানীয়রা পুকুরে গিয়ে দেখেন চাষ করা রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়ায় দুই পুকুরের সব মাছ মরে সাবাড় হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মঈনুল ইসলাম বলেন, তিনি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এই মাছ চাষ শুরু করেছিলেন। স্বপ্ন ছিল মাছ বিক্রি করে ঋণের টাকা শোধ করবেন, কিন্তু দুর্বৃত্তরা বিষ দিয়ে তার সব স্বপ্ন ধ্বংস করে দিয়েছে। বর্তমানে তিনি আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং প্রশাসনের কাছে এই জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এ ঘটনায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ এমদাদ আহমেদ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রায় ৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলায় এই চাষিটি আজ পথে বসে গেছেন। এটি অত্যন্ত অমানবিক একটি কাজ। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে যারা এই কাজটি করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট