1. willpound3800@anonmails.de : broderickhorowit :
  2. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  3. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  4. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  5. sucuriapp@jagannathpurview.online : sucuriapp :
  6. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ৩০ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন জগন্নাথপুরে ‘হোটেল সানলাইট’-এর শুভ উদ্বোধন স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে জগন্নাথপুরে কেক কাটা ও আলোচনা সভা জগন্নাথপুরে প্রবাসীর ওয়ারিশান সনদ প্রাপ্তিতে চরম ভোগান্তি জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দোয়া ও মোনাজাতের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষপূর্তি পালিত প্রথম বর্ষপূর্তিতে জগন্নাথপুরের শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে অক্টোবর মাসজুড়ে টেস্টে ২৫% ছাড়

চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

পবিত্র  ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ উল্লাহ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও উৎসর্গের মহান বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে আমরা হিংসা-বিদ্বেষ, অহংকার ও সব ধরনের সংকীর্ণতা ভুলে যাব—এটাই হোক এবারের ঈদের মূল চেতনা।”

তিনি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন:
“দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও আমার মন সবসময় মাটির টানে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের মানুষের পাশেই থাকে। বিগত দিনের জুলাই আন্দোলনে প্রবাস থেকে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আগামীতেও ইউনিয়নের মানুষের অধিকার আদায়ে এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।”

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ উল্লাহ আরও বলেন, পবিত্র ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এবং ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমভাবে উপভোগ করতে পারেন, এটাই তার প্রত্যাশা। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট