1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে নিজ ঘর থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ বসতঘর থেকে শেখ নুর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর শহরের ইকড়ছই (মাঝের বাড়ি) এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত শেখ ওয়াহিদুল্লাহর (মতলব) ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেখ নুর ইসলাম দীর্ঘদিন ধরে কয়েকটি এনজিওসহ বিভিন্ন জনের কাছে ঋণগ্রস্ত থাকায় বেশ কিছুদিন ধরে মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি পরিবারের সদস্যদের সাথে নিজ কক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘরের পূর্ব পাশের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর থানায় খবর দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তি ঋণগ্রস্ত থাকায় মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং এর জেরে তিনি আত্মহত্যা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট