1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা সকালের সময় প্রতিনিধি আমিনুর রহমান জিলু গ্রেপ্তার: জগন্নাথপুর প্রেসক্লাবের নিন্দা ও মুক্তি দাবি জগন্নাথপুরে টমটমের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু জগন্নাথপুরে বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জগন্নাথপুর- শান্তিগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট ইয়াসীন খান জগন্নাথপুর পৌরবাসীকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এম এ কাদিরের ঈদের শুভেচ্ছা

জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ জুন)  তাদের সুনামগঞ্জ  আদালতে সোপর্দ করা হয়।

জগন্নাথপুর থান পুলিশ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি  দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি  জগন্নাথপুর ডাকবাংলো রোডস্থ হাসান লাইব্রেরির স্বত্বাধিকারী মোঃ সামছুল ইসলামকে  জগন্নাথপুর ( করিমপুর) এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে।

অন্যদিকে, জগন্নাথপুর পৌরসভার সুইচ গেট এলাকা থেকে খিদির আলী নামের অপর এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আইনের ৩৪ ধারার একটি জিডি মূলে তাকে গ্রেফতার করা হয়। তিনি কলকলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাদিপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জগন্নাথপুর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষ কর্মকর্তাদের নিয়ে টিম গঠন করে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট