1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব জাহানে আলম বাদশার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, রাজনীতি সচেতন, স্বতঃস্ফূর্ত সমাজকর্মী ও দেশপ্রেমিক জাহানে আলম বাদশা (৭৫) আর নেই। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শ্রীরামসি গণহত্যায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ তৈয়ব আলীর সুযোগ্য সন্তান ছিলেন। জীবদ্দশায় তিনি এলাকার মসজিদ, মাদ্রাসাসহ অসংখ্য দ্বীনি ও সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন।

তার মৃত্যুতে সোমবার (৬ জুলাই) বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে এলাকার সর্বস্তরের বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাহানে আলম বাদশার বর্ণাঢ্য জীবনের নানা দিক এবং সমাজসেবায় তার গৌরবোজ্জ্বল অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ কোরআন তিলাওয়াত এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। মরহুমের পরিবার ও এলাকাবাসী মাহফিলে অংশ নেওয়া এবং সার্বিক সহযোগিতা করা সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট