1. willpound3800@anonmails.de : broderickhorowit :
  2. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  3. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  4. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  5. sucuriapp@jagannathpurview.online : sucuriapp :
  6. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ৩০ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন জগন্নাথপুরে ‘হোটেল সানলাইট’-এর শুভ উদ্বোধন স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে জগন্নাথপুরে কেক কাটা ও আলোচনা সভা জগন্নাথপুরে প্রবাসীর ওয়ারিশান সনদ প্রাপ্তিতে চরম ভোগান্তি জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দোয়া ও মোনাজাতের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষপূর্তি পালিত প্রথম বর্ষপূর্তিতে জগন্নাথপুরের শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে অক্টোবর মাসজুড়ে টেস্টে ২৫% ছাড়

সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

জ্ঞান চর্চায় মেধা বিকাশ ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) এক কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘জ্ঞান চর্চায় মেধা বিকাশ, গড়বে সুন্দর ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান আশা কোচিং সেন্টার এই প্রতিযোগিতার আয়োজন করেছে। সৈয়দপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, উক্ত কুইজ প্রতিযোগিতায় ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষাটি মঙ্গলবার বিকেল ৪:০০ টায় অনুষ্ঠিত হবে। সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার্থীদের বিকেল ৩:৪৫ মিনিটের মধ্যে অর্থাৎ পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় রয়েছেন আশা কোচিং সেন্টারের পরিচালক তৌফিক হোসেন কোরেশী। তিনি জানান, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতা কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।- বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট