1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ রাস্তার কাজের অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ১, এলাকায় উত্তেজনা জগন্নাথপুরে মাদক মামলার দুই আসামি গ্রেফতার জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত জগন্নাথপুরে অফিস সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ

জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জুমার নামাজে যাওয়ার পথে দু’জনকে গুলি করার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার দুপুরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারাইনপুর) এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন শাহারপাড়া-নারাইনপুর এলাকার বাসিন্দা আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।

আহতদের পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের জেরে জুমার নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়া আবুল হেকিম ও মিফতা চালবন্দ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর অতর্কিতে গুলি চালায়। প্রতিপক্ষ আব্দুল আহাদ, তাঁর ছেলে সিমু আহমদ ও ইমন আহমদ, এবং রাসেল কামালী ও জোবায়েল কামালীর নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাত্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দিনেদুপুরে এমন গোলাগুলির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে।

জগন্নাথপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট