1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান: জরিমানা ও পিকআপ জব্দ রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক আবু খালেদ জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা

জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান: জরিমানা ও পিকআপ জব্দ

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক টাস্কফোর্স অভিযানে বিভিন্ন অপরাধে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, পাশাপাশি জব্দ করা হয়েছে একটি পিকআপ।

রোববার  (৩০ আগস্ট) ২০২৬ খ্রি. বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত জগন্নাথপুর থানার পুলিশ, আনসার ও ট্রাফিক পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন।

অভিযানকালে জগন্নাথপুর পৌরসভা অডিটোরিয়াম সংলগ্ন সড়কে অবৈধভাবে বাঁশ রেখে পথচারী ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৩ জন বাঁশ ব্যবসায়ীকে ২,০০০ টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধ পার্কিং ও লাইসেন্স না থাকায় ১টি পিকআপ জব্দ করে ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে কেশবপুর বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ১ জন দোকানদারকে ২,০০০ টাকা এবং অপর ১ জনকে ১,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

হাসপাতাল পয়েন্ট এলাকায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় ২ জন চালককে ২০০ টাকা করে এবং আরও ২ জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া জগন্নাথপুর বাজারে ডিলিং লাইসেন্স ছাড়া সিমেন্ট বিক্রি করার দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ০৬ ধারায় ১ জন ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনহিতকর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট