1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান: জরিমানা ও পিকআপ জব্দ রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক আবু খালেদ জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা

জগন্নাথপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ্য মাদক বিক্রি, সেবন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ জায়গা দখলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে জগন্নাথপুরের মীরপুর বাজার।

রোববার বিকেলে হলিয়ারপাড়া এলাকাবাসীর উদ্যোগে এসব অপকর্মের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এবং আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার প্রবীণ মুরব্বী হাজী আব্দুর রউফ, সাবেক ছাত্রনেতা মহি উদ্দিন বাবলু, মীরপুর বাজার কমিটির সভাপতি বাদশা মিয়া, আব্দুল খালিক।

উপস্থিত ছিলেন- হাজী রজব আলী, জলিল মিয়া, আশক আলী, নুরুল ইসলাম নুনু, আশিক আলী, আব্দুল তাহিদ, ছয়ফুল আলম, রুমন মিয়া, নজম উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল মনাফ, আব্দুল সাহিদ, আরশ আলী, তেরাব আলী, মমশির আলী, আব্দুল লতিফ, আব্দুল করিম, জসিম উদ্দিন, রাজন আহমেদ, দুলাল আহমেদ, শিপন মিয়া, রিপন মিয়া, রুবেল মিয়া, অপু মিয়া, রাসেল মিয়া, তামিম আহমেদ, জুবেল আহমেদ, জুনেদ আহমেদ, আব্দুল কাহার, আব্দুল্লাহ আল মামুন, তানভীর আহমেদ, মারজান আহমেদ ও মাহমুদ আহমেদসহ এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হলিয়ারপাড়া একটি ঐতিহ্যবাহী গ্রাম হলেও নির্দিষ্ট একটি পরিবারের কাছে গোটা এলাকাবাসী দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে পড়েছে। চিহ্নিত কয়েকজন ব্যক্তি কোনো কাজকর্ম না করলেও তারা দিনদুপুরে চুরি, এলাকায় চাঁদাবাজি, অবৈধ জায়গা দখল এবং ইয়াবা ও ফেনসিডিলসহ মারাত্মক মাদকের ব্যবসা ও সেবনে লিপ্ত রয়েছে। এমনকি সাধারণ মানুষের গরু-ছাগল পর্যন্ত ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের লাগাতার অপকর্ম ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ।

সমাবেশে বক্তারা স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারা জানান, প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ না থাকায় দিন দিন এসব অপরাধী বেপরোয়া হয়ে উঠেছে। ধৈর্য ও সহ্যের সীমা অতিক্রম করায় সাধারণ মানুষ আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে। মীরপুরের শান্ত পরিবেশকে কোনো অবস্থাতেই অশান্ত হতে দেওয়া হবে না উল্লেখ করে বক্তারা এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে সন্ত্রাস ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদী র্যালি বের করা হয়। র্যালিটি মীরপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট