1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
Kazancın anahtarı Mariobet’te seni bekliyor জগন্নাথপুরে বন্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান: জরিমানা ও পিকআপ জব্দ রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক আবু খালেদ জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

জগন্নাথপুরে বন্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ বসতঘরের ভেতর থেকে আসিয়া বেগম (৫৫) নামের এক প্রবীণ নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে পৌরসভার ভবের বাজার ইনাতনগর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি সামনে আসে। নিহত নারী ওই গ্রামের মৃত আব্দুল মালিকের স্ত্রী এবং তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, আসিয়া বেগমের একমাত্র কন্যার বিয়ে হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তিনি একাকী জীবনযাপন করছিলেন। ঘটনার দিন রাতে নিহতের দেবরপুত্র সুজাত ঘরের কাছ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ টের পেয়ে দরজায় ধাক্কা দেন। এতে দরজা সামান্য ফাঁক হতেই ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে বাইরে থেকে ঘরের দরজায় তালা ঝোলানো অবস্থায় ছিল। পরবর্তীতে বিষয়টি স্থানীয়দের নজরে আনা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে আরো  জানা যায়, দরজায় তালা ঝুলছিল এবং তা যেন সহজে খোলা বা ফাঁক করা না যায়, সেজন্য তালার ভেতর অত্যন্ত কৌশলে একটি বাঁশের লাঠি গুঁজে রাখা হয়েছিল।

এদিকে নিহতের জামাতা দিলশাদ মিয়া দাবি করেন, চিকিৎসার সুবিধার্থে তাঁর শাশুড়ির কাছে গচ্ছিত ছিল প্রায় ৪০ হাজার টাকা। মূলত ওই অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের কোমরেই সব সময় চাবি থাকত, ফলে এটি কোনো স্বাভাবিক মৃত্যু হলে বাইরে থেকে তালা লাগানো সম্ভব হতো না।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাটির আলামত দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিক ধারণা করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি গভীর গুরুত্বের সাথে তদন্ত করছে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট