
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের মোরাদাবাদ গ্রামে ভূষিমাল ও স্টেশনারি পণ্যের প্রতিষ্ঠান ‘মিম ভেরাইটিজ স্টোর’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এক মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ফিতা কেটে দোকানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানের মালিক নুনু মিয়ার উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন সৈয়দপুর দরগাহ মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকিক মিয়া, প্রবীণ মুরব্বী আব্দুল হেকিম, ব্যবসায়ী আইন উদ্দিন এবং আব্দুল করিমসহ এলাকার স্থানীয় সাধারণ মানুষ।
উদ্বোধনকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নুনু মিয়া আগত সুধীজন ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সাফল্য ও সবার সহযোগিতা কামনা করেন।- বিজ্ঞপ্তি