
নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। এতে জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এমএ মুকিত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, জগন্নাথপুর পৌর বিএনপি’র আহবায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ ও জাতীয় দৈনিক আমার সকাল ২৪-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ ফরিদা আক্তার প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, জগন্নাথপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি জগন্নাথপুরের ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে ‘স্বপ্নজয় পাঠশালা’র উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে। জগন্নাথপুরের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সাংবাদিক হিফজুর রহমান জিয়া, গোবিন্দ দেব, রুম্মান আহমেদ, মো. রাসেল, মো. রেহান সহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে পাঠদান নিশ্চিত করতে হবে। পাঠদানের সময় শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়।