1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে জলাশয়ে পুনরায় পোনামাছ অবমুক্ত Gates of Olympus Nereden Oynanır? Hemen ogren! জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন জগন্নাথপুরের হবিবনগরে ইছরাক আলী এন্ড শায়রুননেছা প্রা. বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!” জগন্নাথপুরে ‘স্টুডেন্টস কেয়ার’-এর এক যুগ পূর্তি পালিত জগন্নাথপুরে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের ১ম বর্ষপূর্তিতে মাসজুড়ে ছাড় জগন্নাথপুরে ষাটের দশকের জনপ্রিয় কবি আব্দুল ওয়াদুদ স্মরণে উদয়াস্তের শোভা কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা

জগন্নাথপুরে জলাশয়ে পুনরায় পোনামাছ অবমুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মৎস্য কার্যালয়ের রাজস্ব খাতের আওতায় ১১ টি জলাশয়ে  আরো ৮৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।  গত সোমবার অবমুক্ত করা কিছু  পোনামাছ অতিরিক্ত তাপমাত্রা ও অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্থ হয়। সেই ক্ষতি পুষিয়ে নিতে বৃহস্পতিবার দুপুর থেকে পুনরায় পোনামাছ অবমুক্ত করা হয়। এবার আগের জলাশয়গুলোর পাশাপাশি নতুন করে মইয়ার হাওর ও জগন্নাথপুর থানা পুকুর সংলগ্ন জলাশয় যুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকৃত ১১টি জলাশয় হলো- মইয়ার হাওর, জগন্নাথপুর উপজেলা পরিষদ পুকুর, জগন্নাথপুর থানা পুকুর, সাচায়নীর চন্দন ছাইদুন এতিমখানা, মোল্লারগাঁও জামে মসজিদ, রসুলপুর খানপাড়া জামে মসজিদ, দক্ষিণ ভবানীপুর জামে মসজিদ, পশ্চিম ভবানীপুর উত্তরপার জামে মসজিদ, শেরপুর পুরাতন জামে মসজিদ, সৈয়দপুর দরগাহ জামে মসজিদ এবং ছিলিমপুর জামে মসজিদ।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন জানান, তীব্র গরম ও অক্সিজেনের অভাবে পূর্বের অবমুক্তকৃত কিছু পোনামাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর ক্ষতি পুষিয়ে নিতেই নতুন করে পোনামাছ ছাড়া হয়েছে। একই সঙ্গে মইয়ার হাওর ও থানা পুকুরকেও এবারের তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে জলাশয়গুলোর মাছের উৎপাদন স্বাভাবিক থাকে।

উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ, মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর নুর হোসেন, শান্তিগঞ্জের হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদির ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট