1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের এক অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের  মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে সিআর নং-৫৫/২৬ (জগঃ) মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ৬নং রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত তছর উদ্দিনের ছেলে আফাজ চৌধুরীকে কুবাজপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারার জিডি সংক্রান্ত মামলায় (জিডি নং-২২১) চিলাউড়া গ্রামের মোঃ নজির মিয়ার ছেলে মোঃ মুজিবুর রহমানকে (২০) জগন্নাথপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নূর হোসেন জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট