1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. site-5e16c58a9b5ae910@example.invalid : manager_8d1a913dd879ddd1 :
  5. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  6. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে জগন্নাথপুরে কেক কাটা ও আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

অবিচল বিশ্বাসের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আইএফআইসি (পিএলসি) জগন্নাথপুর শাখার উদ্যোগে কেক কাটা ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জগন্নাথপুর পৌর শহরের টিএনটি রোডস্থ ব্যাংকের শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিন।

আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংক জগন্নাথপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক জহির উদ্দিন, এক্সিম ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেজাউর রফিক, ব্যাংক এশিয়া জগন্নাথপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক আশিষ দে, একতা মিলের পরিচালক ছমির উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিক।

আলোচনা সভায় বক্তারা আইএফআইসি ব্যাংকের দীর্ঘ অর্ধশত বছরের পথচলা, সাফল্য ও গ্রাহকসেবার প্রশংসা করেন এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা শেষে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তির কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট