1. api@wordpress.local : apisystem :
  2. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  3. admin@hosting.panel : hosting.panel :
  4. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  5. manager_8d1a913dd879ddd1@www.jagannathpurview.online : manager_8d1a913dd879ddd1 :
  6. manager_9576418a6ee3011a@www.jagannathpurview.online : manager_9576418a6ee3011a :
  7. manager_ba99cc125cf6db49@www.jagannathpurview.online : manager_ba99cc125cf6db49 :
  8. admin@wordpress.com : root :
  9. support_8cdca4b2578a22a3@www.jagannathpurview.online : support_8cdca4b2578a22a3 :
  10. support_94e8977720d46dd8@www.jagannathpurview.online : support_94e8977720d46dd8 :
  11. support_b54bcfb947660ebc@www.jagannathpurview.online : support_b54bcfb947660ebc :
  12. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ৩০ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার বণিক সুপার মার্কেটে অবস্থিত ‘মা জুয়েলার্স’ নামক একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

জানা যায়, সোমবার ভোরের দিকে চোর চক্রের সদস্যরা মার্কেটের প্রধান কেচি গেইট ও দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল তছনছ করে প্রায় ১০ থেকে ১২ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা এবং নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সবমিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক পার্থ বণিক জানিয়েছেন।

এদিকে এ ঘটনার বিষয়ে জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও জগন্নাথপুর পৌর এলাকাসহ বিভিন্ন বাজারে চুরির একাধিক ঘটনা ঘটেছিল। গত বছর পৌর শহরের আবু তাহের কমপ্লেক্স অ্যান্ড মোবাইল মার্কেটে তালা ভেঙে নগদ টাকাসহ অর্ধকোটি টাকার মোবাইল ফোন ও মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছিল। এছাড়া বিভিন্ন সময়ে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থার অবনতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট