1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন মিয়া (২৯) জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত মতিন মিয়ার পুত্র।

জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে থানার এসআই মোঃ রফিজুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদক মামলার আসামী সুমন মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জগন্নাথপুর থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ এর ধারায় মামলা রয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীকে সোমবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট