1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুর থানায় নতুন ওসির যোগদান

  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রুহুল আমিন ।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থল জগন্নাথপুর থানায় যোগদান করেছেন। এর পূর্বে তিনি নোয়াখালী সেনবাগ থানা, কুমিল্লা থানা ও সুনামগঞ্জের ছাতক থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দকে অন্যত্র বদলি করা হয়েছে।

জগন্নাথপুর থানায় নতুন ওসি হিসেবে যোগদানকৃত মো. রুহুল আমিন বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। জগন্নাথপুর থানার মাদক, সার্বিক আইনশৃংখলা রক্ষায় কাজ করবো। এছাড়াও দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট