1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
Resources: nejlepší online casino Kazancın anahtarı Mariobet’te seni bekliyor জগন্নাথপুরে বন্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান: জরিমানা ও পিকআপ জব্দ রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক আবু খালেদ জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি, আহত- ১, ফায়ার সার্ভিসের দেখা মিলেনি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুনে পুড়ে গুরুতর আহত হন সাইজুল মিয়া (২০) নামের এক তরুণ। তিনি উপজেলার চিলাউড়া (পুঞ্জিপাড়া) এলাকার বাছিত মিয়ার পুত্র। আহত সাইজুল মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিলাউড়া (পুঞ্জিপাড়া) নামক স্থানে ময়না মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসিত মিয়া, আঙ্গুর মিয়া, ময়না মিয়া, শফিক মিয়া, রামিম মিয়া, আহাদ আলী নিঃস্ব হয়ে গেছেন।

স্থানীয় লোকজন জানান, অগ্নিকান্ডে ৪ টি গরু, হাঁস, নগদ টাকা, দেড়শত মন ধান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এসময় হতদরিদ্রদের পরিবারদের ৭ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন। অগ্নিকান্ডে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় লোকজন আরো জানান, জগন্নাথপুর ফায়ার সার্ভিসে বারবার যোগাযোগ করে দেখা মিলেনি। তাই স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিভাতে গিয়ে ততক্ষণে সব শেষ হয়ে যায়।

রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল।

এদিকে, ফায়ার সার্ভিসের অবহেলার কারণে শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌরপয়েন্ট ক্ষুব্ধ চিলাউড়া গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট