1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ মা ও শিশুর সামাজিক সুরক্ষা জোরদারে জগন্নাথপুরে কর্মশালা অনুষ্ঠিত ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ

জগন্নাথপুরে জমি দখলের পায়তারার অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি নেতা দাবি করে অন্যের জমি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ভুক্তবোগী মোঃ আকরাম হোসাইন গত বুধবার (১১ ডিসেম্বর) জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভাধীন হবিবপুর (শাহপুর) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আকরাম হোসাইন উপজেলার কুবাজপুর মৌজাস্থ ইসলামপুর গ্রামে বসবাস করছেন। ওই মৌজাস্থ বিরোধপূর্ণ ভূমির জে এল নং- ১৯৮, খতিয়ান নং- ১৮০৬, ১৮০৭, ১৮০৮, ও ৪৫৬৫ নং দাগ। গত ৫ ডিসেম্বর সকাল অনুমান ১১ টার দিকে নির্মাণ শ্রমিকদের দিয়ে বাড়ির সীমানায় দেয়ালের কাজ শুরু হয়। কাজ চলাকালে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত হাজী ইছাকুর রহমানের ছেলে ফখরুল ইসলাম, মোঃ নুর ইসলাম ও মৃত তাজ উল্লাহর ছেলে জামরুল মিয়া বাধা প্রদান করেন। তারা নিজেদেরকে বিএনপি নেতা দাবি করে ভয়ভীতি দেখায় ও উক্ত ভূমি জোরপূর্বক দখলের পায়তারা করে। এ সময় স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে প্রতিপক্ষ ওই স্থানে দেয়াল নির্মাণের কাজ বন্ধ রেখেছে। এমনকি দেয়াল নির্মাণ করলে প্রাণনাশের হুমকিও দেয়। অভিযোগকারী মোঃ আকরাম হোসাইন প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত ফখরুল ইসলাম বলেন, এস এ রেকর্ড সূত্রে আমরা বিরোধপূর্ণ স্থানে ৭ শতক ভূমির মালিক। এছাড়া আকরাম হোসাইনের চাচার নিকট থেকে আমার বড় ভাই ১০ শতক ভূমি ক্রয় করেন। কিন্তু আমাদের ভূমি ভেতরে রেখে দেয়াল নির্মাণ করায় আপত্তি জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট