1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আইফোন চুরি: ঘটনা ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টায় প্রবাসীর বিস্ময়! জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ , সহযোগী দুই যুবক গ্রেফতার জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর

জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলায় বিয়ের ৩ বছরের মাথায় আনজুমা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর)  দুপুরে  উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে স্বামীর বাড়ি থেকে আনজুমার লাশ উদ্ধার করা হয়।

আনজুমা উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের  কামারখাল গ্রামের সুন্দর আলীর মেয়ে এবং একই গ্রামের মিলাদ হোসেনের স্ত্রী।

পুলিশ ও মৃত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে,
পারিবারিকভাবে গত ৩ বছর আগে আপন চাচাতো ভাই মিলাদ হোসেনের  সঙ্গে আনজুমার  বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক বিষয়াদি নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে মলোমালিন্য হতো। শনিবার  দুপুরে নিজ বসতঘরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আনজুমাকে ঝুলতে দেখেন স্বজনরা।

সংবাদ পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে আনজুমার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জেসদর হাসপাতালের মর্গে পাঠায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহিল আমীন  বলেন, মৃত মহিলার লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায়  অপমৃত্যুর মামলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট