1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
Yuksek Kazanc Potansiyeli ve Eglence: Bonanza Slotunda জগন্নাথপুরে জলাশয়ে পুনরায় পোনামাছ অবমুক্ত Gates of Olympus Nereden Oynanır? Hemen ogren! জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন জগন্নাথপুরের হবিবনগরে ইছরাক আলী এন্ড শায়রুননেছা প্রা. বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!” জগন্নাথপুরে ‘স্টুডেন্টস কেয়ার’-এর এক যুগ পূর্তি পালিত জগন্নাথপুরে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের ১ম বর্ষপূর্তিতে মাসজুড়ে ছাড় জগন্নাথপুরে ষাটের দশকের জনপ্রিয় কবি আব্দুল ওয়াদুদ স্মরণে উদয়াস্তের শোভা কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

জগন্নাথপুরে মোটরসাইকেল সংঘর্ষে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ১ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জগন্নাথপুর উপজেলার কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর তাহফিমুল হাসান আবির (১৪) শান্তিগঞ্জ উপজেলার হলদারকান্দি গ্রামের মোঃ আমির হোসেন একমাত্র পুত্র ও জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত আবির স্বজনদের সাথে জগন্নাথপুরে পৌরশহরে একটি ভাড়া বাসায় থাকতো। তার পিতা জগন্নাথপুর বাজারের লাইব্রেরি ব্যবসায়ী ও মাতা স্কুল শিক্ষিকা সুলতানা জাহান নীলা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবির ও তার সম্পর্কে চাচা আবু তালেব মোটরসাইকেলযোগে নিজ গ্রাম হলদারকান্দি থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল সংঘর্ষে বাঁধে। এতে আবির ও তালেব আহত হয়। গুরুতর আহত আবিরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহত আবু তালেবকে প্রাথমিক চিকিৎসা শেষে জগন্নাথপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। মরদেহ জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিমাগারে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট