1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

অপারেশ ডেভিল হান্টে জগন্নাথপুরে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-২

  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::

‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় গ্রেপ্তার হলেন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ জুমেল (২৩)।

রোববার সকালে তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ ।

জুয়েল আহমদ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মৃত ওয়াব উল্লাহর ছেলে।

‘ডেভিল হান্ট’ অপারেশনের আওতায় বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলায় জড়িত থাকার সন্দেহে অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাকিব হোসেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়। মামলা নং- ১৭। ওই মামলায় অজ্ঞাতনামা আরো ৬০ জনকে আসামী করাহয়।

অপরদিকে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অভিযান চালিয়ে ইমরান হাসান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান হাসান উপজেলার পুটিজুরি ইউনিয়নের সুখ চর গ্রামের আজিজ আলীর পুত্র।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ উদ্দিন ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে ১ জনকে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়। অপরজনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় গত ০২ ফ্রেব্রুয়ারি পর্নোগ্রাফি আইনে মামলা হয়। গ্রেপ্তারকৃত ২ জনকে রোববার সকালে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট