1. willpound3800@anonmails.de : broderickhorowit :
  2. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  3. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  4. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ৩০ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন জগন্নাথপুরে ‘হোটেল সানলাইট’-এর শুভ উদ্বোধন স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে জগন্নাথপুরে কেক কাটা ও আলোচনা সভা জগন্নাথপুরে প্রবাসীর ওয়ারিশান সনদ প্রাপ্তিতে চরম ভোগান্তি জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দোয়া ও মোনাজাতের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষপূর্তি পালিত প্রথম বর্ষপূর্তিতে জগন্নাথপুরের শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে অক্টোবর মাসজুড়ে টেস্টে ২৫% ছাড়

জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ পালন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) সাইফুদ্দিন, উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহকারী ধীরেন্দ্র দেবনাথ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক- শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীন এবং অনন্ত পাল এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদীচী শিল্পী গোষ্ঠী, শিখা কাঞ্চন একাডেমি ও জগন্নাথপুর আর্ট একাডেমির শিশু শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট