1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ লিটার অবৈধ বাংলা মদসহ নিখিল তালুকদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার সি/এ মার্কেট সংলগ্ন একটি দোকান ঘর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নিখিল তালুকদার জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ভবানীপুর এলাকার মৃত নিকুঞ্জ তালুকদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার একটি চৌকস দল সি/এ মার্কেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে নিখিল তালুকদারের  দোকান তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ৮০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির সাথে জড়িত থাকার দায়ে নিখিল তালুকদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ লিটার মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার সুনামগঞ্জ  আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট