1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ

ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার আংশিক এলাকা নিয়ে গঠিত সুনামগঞ্জ জোনে অনুষ্ঠিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে জগন্নাথপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান পপুলার ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটি জোন পর্যায়ে ২য় স্থান অর্জন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ১৩ এপ্রিল সোমবার দিনব্যাপী ওয়ালটন কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকায় আয়োজিত ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম সামছুল আলম,ভাইস চেয়ারম্যান এস এস আশরাফুল আলম,এমডি এস এম মাহবুবুল আলমসহ উচ্চ পদস্হ কর্মকর্তা ও সারাদেশ হতে আগত ২০০ ডিস্টিবিউটরবৃন্দ।
এই অর্জনের মাধ্যমে পপুলার ইলেকট্রনিকস আবারও প্রমাণ করেছে যে, গ্রাহকসেবা, বিক্রয় কার্যক্রম ও ব্যবসায়িক সুনামের ক্ষেত্রে তারা সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

প্রতিষ্ঠান এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল এবং
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও গ্রাহকদের আস্থাকে পুঁজি করে তারা ব্যবসা পরিচালনা করছেন। যার ফলস্বরূপ এই সম্মানজনক স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।
এই সাফল্যে জগন্নাথপুরবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও গ্রাহকরা পপুলার ইলেকট্রনিকসের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড দেশের বিভিন্ন অঞ্চলে সেরা পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের স্বীকৃতি দিতে প্রতি বছর আয়োজন করা হয়। এবারের আয়োজনে সুনামগঞ্জ জোনে ২য় স্থান অর্জন করে পপুলার ইলেকট্রনিকস নতুন এক মাইলফলক স্থাপন করলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট