1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ

সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার  নলজুর নদীর ওপর স্থাপিত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) স্টিল ব্রিজটি আবারও দেবে গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় ব্রিজের মাঝখানের ২ টি স্টিলের পাটাতন দেবে যায়। এর ফলে বর্তমানে ওই সড়ক দিয়ে রাজধানী অভিমুখী সকল প্রকার যাত্রীবাহী বাস ও ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। কোনোমতে সিএনজি ও মোটরসাইকেলের মতো হালকা যানবাহন অতি সর্তকতার সাথে ঝুঁকি নিয়ে চলাচল করলেও সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী  ক্ষোভের সাথে জানান, এই বেইলি ব্রিজটি গত কয়েক বছরে বহুবার ধসে পড়েছে। বিশেষ করে ২০২৪ সালের ২২ আগস্ট একটি সিমেন্টবাহী ট্রাকসহ ব্রিজটি ভেঙে নদীতে পড়ে গিয়ে চালক ও হেলপারসহ দুজনের মর্মান্তিক প্রাণহানি ঘটেছিল। সেই স্মৃতি এখনো তাড়া করে ফিরছে স্থানীয়দের। ঝুঁকিপূর্ণ এই সেতুর ওপর দিয়ে ১০ টনের বেশি মালবোঝাই যানবাহন চলাচলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও চালকদের মধ্যে তা মানার কোনো বালাই নেই। অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচলের কারণেই যেকোনো মুহূর্তে আবারও প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় একটি নতুন স্থায়ী আরসিসি সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদিত হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যক্রম শুরু হয়নি। অনুমোদনের দীর্ঘ সময় পার হওয়ার পরও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সিএনজি চালক সুজন মিয়া  বলেন, “ছোট গাড়ি নিয়া কোনোমতে যাতায়াত করলেও যাত্রী নিয়া ব্রিজে উঠতে ভয় লাগে।”

ঢাকাগামী ট্রাক চালক হাবিবুর  বলেন, “গত কয়েক বছর ধইরাই দেখতেছি শুধু তালি দেওয়া মেরামত চলে।

একটা বড় ট্রাক উঠলেই ব্রিজ কাঁপে। স্থায়ী পাকা ব্রিজ না হওয়া পর্যন্ত আমাদের এই ভোগান্তি শেষ হবে না।”

এই বিষয়ে সুনামগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, “খবর পেয়ে আমরা পাটাতন মেরামতের উদ্যোগ নিয়েছি। আশা করি বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। তবে এই স্থানে স্থায়ী আরসিসি সেতু নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দাপ্তরিক কাজ ও প্রক্রিয়াগুলো সম্পন্ন হলেই সেতুর নির্মাণ কাজ শুরু হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট