1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে উপবৃত্তির প্রলোভনে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, শিক্ষককে গণধোলাই

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসায় উপবৃত্তির প্রলোভনে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে আরবি প্রভাষক সামসুল হুদার বিরুদ্ধে।

শনিবার মাদ্রাসা বন্ধ থাকা সত্ত্বেও উপবৃত্তির ফরম পূরণের কথা বলে আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে ডেকে আনেন তিনি। শিক্ষক মিলনায়তনে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। ভুক্তভোগী ছাত্রী পালিয়ে বাড়ি গিয়ে বিষয়টি স্বজনদের জানায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে উত্তেজিত এলাকাবাসী ওই শিক্ষককে আটক করে গণধোলাই দেয়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামসুল হুদার বিরুদ্ধে এর আগেও অভিযোগ ছিল। ২০১৫ সালে যোগদানের পর মুঠোফোনে আপত্তিকর কর্মকাণ্ডের দায়ে থানায় অভিযোগ হলে তিনি বরখাস্ত হয়েছিলেন।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি একটি ট্রাস্টি বোর্ড পরিচালনা করছে। মাদ্রাসা সুপারসহ সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট