1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।

সোমবার (৮ জুন) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। এছাড়াও পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জুবায়ের আহমদ এবং গীতা পাঠ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওমর ফারুক বলেন, “বর্তমান যুগ বাণিজ্যিক ও আধুনিক কৃষির যুগ। পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের শুধু উৎপাদনকারী হিসেবে নয়, বরং দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতির রূপান্তরে পার্টনার ফিল্ড স্কুলগুলো তৃণমূল পর্যায়ে বৈপ্লবিক পরিবর্তন আনবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, “জগন্নাথপুরের কৃষিকে আরও সমৃদ্ধ করতে প্রশাসন সবসময় কৃষকদের পাশে আছে। নতুন প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্থানীয় কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরও বড় ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক মিয়া এবং চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল।

এছাড়াওবক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া ও শাহজাহান মিয়া।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পার্টনার ফিল্ড স্কুলের সদস্যদের পক্ষে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানান সাহিদা ইসলাম তমা, জমির উদ্দিন, রোকনুজ্জামান। বক্তারা মাঠ পর্যায়ে এই প্রকল্পের নানা ইতিবাচক দিক তুলে ধরেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির সহজলভ্যতার ওপর জোর দেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক কৃষক, উদ্যোক্তা ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
casino utan spelpaus
RooliCasino