1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ Schau auf ourdream-girl.ink für personalisierte KI-Romantik vorbei Camsoda AI’s Immersive Voice & Image Experience: Elevating English Language Engagement in the USA জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাজ্যে মতবিনিময়সভায় এমপি কয়ছর এম আহমেদ: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না Come l’AI in Conversazione Golove Mantiene Risposte Naturali e Rapide সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩ নম্বর মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের “আটঘর দক্ষিণপাড়া থেকে বিটির লামা” সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। জনদুর্ভোগ নিরসনে সড়কটি দ্রুত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সম্প্রতি নির্মাণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

আটঘর গ্রামবাসীর পক্ষে এই আবেদনটি দাখিল করেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা Foundation-এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ মালেক খান। আবেদনের অনুলিপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং জেলা পরিষদসহ সংশ্লিষ্ট বিভিন্ন ঊর্ধ্বতন দপ্তরেও প্রেরণ করা হয়েছে।

আবেদন সূত্রে জানা যায়, আটঘর গ্রামটি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরান (র.)-এর অন্যতম সঙ্গী হযরত হাজী শাহ শামস্ উদ্দিন বিহারী (র.)-এর স্মৃতিবিজড়িত স্থান। গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রাচীন সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় এবং সাম্প্রতিক বছরগুলোর বন্যায় প্রায় দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে গিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে পুরো সড়কে গভীর খানাখন্দ সৃষ্টি হওয়ায় রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ফলে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, পথচারী এবং স্থানীয় মসজিদ ও মাজারে আসা পুণ্যার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবেদন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন  বলেন, আটঘর গ্রামের সড়ক সংস্কারের বিষয়ে একটি আবেদন পেয়েছি। সরেজমিনে তদন্তপূর্বক এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথে কথা বলে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট