1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার যুগ্ম আহবায়ক হলেন শামীম মিয়া জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ লন্ডনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মসলাসহ ভ্যান আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে ছাত্রদল নেতার মধ্যস্থতার অভিযোগ রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার বঙ্গবীর এম. এ. জি. ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউক্যাসলে আলোচনা সভা অনুষ্ঠিত স্বামীর সাথে মোবাইলে কলহের জেরে জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা জগন্নাথপুরে পৈতৃক ভিটা দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ: আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা জগন্নাথপুরে জমির বিরোধে সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬

জগন্নাথপুরে দুই হাওরে অভিযান: বিপুল পরিমাণ কারেন্টের জাল ও পটছাই ধ্বংস

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেক :

জগন্নাথপুরের নলুয়ার হাওর ও মইয়ার হাওরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্টের জাল এবং মাছ ধরার ফাঁদ ‘কিরনমালা পটছাই’ জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয় যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মাছ আহরণের নিষিদ্ধ সময়ে  এক শ্রেণীর অসাধু মৎস্যজীবী হাওরে নিষিদ্ধ জাল ও ফাঁদ পেতে দেশীয় মাছের পোনা ও মা মাছ নিধন করছে—এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নলুয়ার হাওর ও মইয়ার হাওরের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টের জাল এবং ১ হাজার পিস বিশেষ ধরনের মাছ ধরার ফাঁদ (কিরনমালা পটছাই) জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল ও পটছাই জনসম্মুখে মইয়ার হাওর পাড় জগন্নাথপুর কাঠ বাজার সংলগ্ন স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ শিকারিরা নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন জানান, দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির এই সময়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে পোনা মাছ ধরা সম্পূর্ণ বেআইনি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুই হাওরে এই যৌথ অভিযান চালানো হয়েছে। যারা আইন অমান্য করে মা মাছ ও পোনা নিধন করবে, তাদের বিরুদ্ধে আগামীতেও এমন কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন মৎস্যসম্পদ রক্ষার আহ্বান জানিয়ে বলেন, কারেন্টের জাল ও কিরনমালা পটছাইয়ের মতো ক্ষতিকারক ফাঁদ আমাদের দেশীয় প্রজাতির মাছের অস্তিত্বের জন্য বড় হুমকি। হাওরের মৎস্যসম্পদ রক্ষায় এবং পোনা মাছের অবাধ বৃদ্ধির স্বার্থে জেলে ও সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। মৎস্যসম্পদ ধ্বংসকারী যেকোনো অপতৎপরতা বন্ধে মৎস্য বিভাগের এই তদারকি নিয়মিত বজায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino