
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বালিকান্দি গ্রামের মৃত হারিছ মিয়ার চার ছেলে কালাম মিয়া (৫২), আবুল হাসনাত (৫৪), হিরন মিয়া (৪০) ও সাদিক মিয়া (৩৮) এবং একই গ্রামের মৃত ধলাই মিয়ার ছেলে এখলাছ মিয়া (৪২)।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নন জিআর ২০৯/২৬ (জগন্নাথপুর) মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামিকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।