1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
লন্ডনে শামীম কোরেশীর সাথে সৈয়দপুরবাসীর মতবিনিময় জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক সচেতনতামূলক সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতিমূলক সভা জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা জগন্নাথপুরে হত্যা মামলার এজাহারনামীয় ৮ আসামি পঞ্চগড় থেকে গ্রেপ্তার জগন্নাথপুরে প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ মা ও শিশুর সামাজিক সুরক্ষা জোরদারে জগন্নাথপুরে কর্মশালা অনুষ্ঠিত ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা

বিচারপতি মানিক আর নেই, খবরের যে সত্যতা পাওয়া গেলো

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

জগন্নাথপুর ভিউ ডেস্কঃ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি খবর ছড়িয়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শামসু্দ্দিন চৌধুরীর মৃত্যুর তথ্য সত্য নয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুস্থ আছেন।

আজ সোমবার সকাল থেকে ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাঁকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পর থেকে কারাগারে বন্দী আছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট