1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের জামাত সুনামগঞ্জের  জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) উপজেলার প্রায় পাঁচ শতাধিক ঈদগাহ এবং মসজিদে সকাল সাড়ে সাতটা থেকে সকাল ৯টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৮ টায় পৌর শহরের উপজেলা সদর জামে মসজিদ, আছাবুন্নেছা জামে মসজিদে, সকাল সাড়ে ৮ টায় ইকড়ছই জামে মসজিদ, ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় উপজেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া  সকাল ৯ টার মধ্যে উপজেলার বিভিন্ন ঈদগাহে ও মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। অন্য বছরগুলোর মতো এবছরও  জগন্নাথপুরের ঈদগাহ ও মসজিদগুলোতে মুসল্লীদের ঢল ছিল। ঈদ জামায়াতে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অংশ গ্রহন লক্ষনীয় ছিল।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন,  জগন্নাথপুরে ঈদের জামাতে নিরাপত্তার জন্য আমরা মাঠে প্রস্তুত ছিলাম।  তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী (ইউএনও) মো. বরকত উল্লাহ  বলেন, ব্যাপক উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার সকল স্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট