1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে ফেসবুক পোস্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫০

  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদকঃ

ফেসবুকে পোস্ট দেওয়ার জের সুনামগঞ্জের জগন্নাথপুর দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হয়েছে। আহতদের সিলেট  এমএজি ওসমানী হাসপাতাল ও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে  উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, ওয়াহিদ মিয়া (৫০) মকন মিয়া (৬০) চানু মিয়া (৬০) আব্দুল আহাদ গুলিবিদ্ধ  (৫৫) আশ্বাদ মিযা (৪৫) নানু মিয়া(৫০) সাইফুল রহমান ইমান গুলিবিদ্ধ (২৫) বাবুল গুলিবিদ্ধ  (৪২) আংগুড় মিযা গুলিবিদ্ধ (৬৫) জুবায়ের (১৭) মছব্বির (৬২) হোসাইন মিয়া (৪৫) দিলোযার (৪৫) উজন মিয়া (৩০) আল আমিন (৩০) কাউছার মিয়া(২৬) উজ্জ্বল মিয়া(৩০) মান মিয়া(৬৯) ইসান  মিয়া (২২) কুতুব মিয়া (৬৫)। এর মধ্যে  গুলিবিদ্ধ ৩ জনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে জমি দিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে স্থানীয়রা বিষয়টি সমাধান করে দেন। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) লেবু মিয়ার পক্ষের একজন প্রতিপক্ষের লোককে নিয়ে ফেসবুকে পোস্ট দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন  মঙ্গলবার সকাল ১১টার দিকে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গোলগুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাঁচজন গুলিবদ্ধসহ ৫০ জন আহত হন। 

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতরা সিলেট ও জগন্নাথপুরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

জগন্নাথপুর থানার  অফিসার ইনচার্জ  মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট