1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুরে নদ-নদীতে পানি বাড়ছে, উজানের পানি নামলে নিচু এলাকা প্লাবিত হতে পারে

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

গত ৪ দিনের অব্যাহত বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নদ- নদীর  পানি বাড়ছে। তবে রবিবার  পর্যন্ত পানি বিপদসীমার ৯৪ সে.মি নিচে রয়েছে। উজান থেকে পানি নামলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় পাউবোর কার্যালয় সূত্র জানিয়েছে।


জগন্নাথপুর পাউবো কার্যালয় সূত্রে জানা যায়, জগন্নাথপুরের নলজুর নদীতে রোববার সকাল ৯ টা  পর্যন্ত ৬.৫৬ সে.মি লেভেল পানি ছিল। যা বিপৎসীমার চেয়ে ৯৪ সে.মি নিচে। জগন্নাথপুরে নলজুর  নদীর পানি বিপৎসীমা ধরা হয়েছে ৭.৫০ মিটার।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা দিয়ে প্রবাহিত কুশিয়ারা, নলজুর, ডাউকি, ইটাখোলা, কামারখালসহ অন্যান্য নদ-নদীতে অব্যাহতভাবে পানি বাড়ছে। পৌরশহরের হাশিমাবাদে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া উপজেলার নিচু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। নদী পাড়ের লোকজনের মধ্যে বন্যা আতংক বিরাজ করছে।

নলুয়া হাওর ব্যষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, হাওর ও নদীতে বাড়লে এখনও আশঙ্কাজনক নয়। তবে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতির নির্দেশনা অনুযায়ী আমরা তৎপর আছি।


জগন্নাথপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের সহকারি প্রকৌশলী (এসও) সবুজ কুমার শীল বলেন, জগন্নাথপুর উপজেলার নদ-নদীর পানি এখনও বিপদসীমার নিচে আছে। তবে উজান থেকে পানি নেমে আসলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, গত ৪ দিনের  বৃষ্টিতে জগন্নাথপুরে নদ নদীগুলোতে পানি বাড়ছে। আমরা  সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ  উপজেলায় বিপদসীমা অতিক্রম না করলে ও বন্যা মোকাবেলায় তৎপর আছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট