1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
Resources: nejlepší online casino Kazancın anahtarı Mariobet’te seni bekliyor জগন্নাথপুরে বন্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান: জরিমানা ও পিকআপ জব্দ রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক আবু খালেদ জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন

শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড.  আহমেদ আব্দুল কাদের বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে।  কিন্তু নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। এদেশের আপামর জনতা নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দিবে না। আগামী নির্বাচনে চাঁদাবাজদের দিয়ে সরকার প্রতিষ্ঠা করা যাবে না।  সব ধরনের ফ্যাসিবাদী কার্যকলাপ প্রতিহত করতে আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস। আমরা চাই এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) জগন্নাথপুর পৌর পয়েন্টে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ এর নির্বাচনী প্রচারণা সভায়  কথা বলেন।

খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে শুক্রবার বেলা ২ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে হাফিজ মাওলানা জামিনুল হক আমিনীর সভাপতিত্বে  ও পৌর সভাপতি মাওলানা সোহেল আহমেদ এর পরিচালনায় তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে অসংখ্য মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন। কিন্তু  মানুষের ন্যাযা অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দেশের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতি বিরাজ করছে। দেশ এখন অশান্তিতে ভরপুর। আমরা চাই দেশে শান্তি। তাই মানব রচিত সংবিধান নয়,  ইসলামী  সংবিধানের  কায়েম করতে আমরা বদ্ধপরিকর।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মুনতাছির আলী।

বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা শাখার সহ সভাপতি এডভোকেট মঞ্জুর আলী, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আলী খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, মালয়েশিয়ার কুয়ালামপুর শাখার সভাপতি আব্দুর রব, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ঈমান, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাও. হাবিবুর রহমান মিসবা, মাওলানা তোফায়েল আহমদ সহ সাধারন সম্পাদক নুর আহমদ মাছুম, নবীগঞ্জ উপজেলা শাখার  সহ সভাপতি মাওলানা নুরে আলম আনসারী, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আখলাকুর রহমান,সহ সভাপতি মোঃ গয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিস সভাপতি এনামুল হক আলী, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র মজলিসের সভাপতি আব্দুল বাছিত, সাবেক ছাত্র মজলিস নেতা শিব্বির আহমদ, জগন্নাথপুর পৌর সেক্রেটারি আমিনুর রহমান, পাইলগাঁও দক্ষিণ ইউনিয়ন খেলাফত মজলিস সভাপতি মাওলানা আখলাকুর রহমান। নাতে রাসুল পাঠ করেন মারজান আহমদ, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র মজলিস নেতা মোফাজ্জল করীম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট