1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ: ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় জগন্নাথপুরে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত: নিঃস্ব ৫ পরিবার জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে চুরি: স্বর্ণ ও নগদ টাকা লুট সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ ভোটের ইতিহাসে বিশাল ব্যবধানে আমাকে নির্বাচিত করে যে ভালোবাসা দেখিয়েছেন, তার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই। আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে এবং আমার ওপর বিশ্বাস রেখে আমাকে বিজয়ী করেছেন, এজন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমার প্রধান লক্ষ্য এখন জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জগন্নাথপুরের ইকড়ছই হারুন রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে স্থানীয় সর্বসাধারণের সম্মানে আয়োজিত এক বিশাল দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে, যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ  ও জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন।

বক্তব্য রাখেন-  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমেদ, সদস্য লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা  জমিয়তের সেক্রেটারি মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বাবুল খান মুন্না, সুনামগঞ্জ জেলা যুবদলের  ভারপ্রাপ্ত সভাপতি আমির উদ্দিন,  জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাসমত উল্লাহ খান।

ইফতার মাহফিলে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের সরকারী কর্মকর্তা,  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট