1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর আহমেদ-এর সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার  (২ মার্চ) রাত ১০ টায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এই সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় সংসদ সদস্য কয়ছর আহমেদ সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং জাতির বিবেক। একটি উন্নত ও আদর্শ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সমাজ ও রাষ্ট্রের যেকোনো অন্যায়, অবিচার এবং অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকরা সবসময় বলিষ্ঠ ও আপসহীন ভূমিকা পালন করে আসছেন। আমি বিশ্বাস করি, সাংবাদিকদের কলমের মাধ্যমেই এলাকার প্রকৃত উন্নয়নের চিত্র প্রতিফলিত হয়। তাই আপনাদের কলমকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ। সত্য প্রকাশে কোনো দ্বিধা রাখা যাবে না, তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মিথ্যা বা ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না হয়। আপনাদের গঠনমূলক লেখনী জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সঠিক উন্নয়নে সহায়তা করবে।”

সভায় জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি তাজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু জগন্নাথপুর উপজেলার সার্বিক চিত্র ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা তুলে ধরে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তারা বলেন, জগন্নাথপুর একটি ঐতিহ্যবাহী অঞ্চল হওয়া সত্ত্বেও রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে এখনো নানা সীমাবদ্ধতা রয়ে গেছে। বিশেষ করে যাতায়াত ব্যবস্থা ও ড্রেনেজ ব্যবস্থার সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া খেলাধুলা ও বিনোদনের জন্য অবকাঠামোর প্রয়োজনীয়তা আছে।

তারা আরও উল্লেখ করেন যে, সাংবাদিকরা সবসময় জনগণের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন, তাই এলাকার টেকসই উন্নয়নে সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা একান্ত কাম্য। প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংসদ সদস্যের উন্নয়নমুলক কাজে জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জামাল উদ্দিন বেলাল, আমিনুল হক সিপন, হিফজুর রহমান তালুকদার জিয়া, আমিনুর রহমান জিলু, রেজুওয়ান কোরেশী, আলী হোসেন খান ও সুমিত রায় প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট