1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিগত সংসদ নির্বাচনে অংশ নেওয়া সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারকে ৫ হাজার করে ২৫ হাজার টাকা অনুদান দেন তিনি।

বুধবার (১৮ মার্চ)  দুপুরে সাতা গ্রামে ক্ষতিগ্রস্তদের স্বজনদের বাড়িতে গিয়ে সৈয়দ তালহা আলমের পক্ষে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক আলী আসগর ইমন।

মোঃ আরজু মিয়া, শহীদ মিয়া, আজিজ মিয়া, আনছার মিয়া ও রুপন মিয়ার পরিবারের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাইলগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, আলাউর রহমান আলা ও ক্ষতিগ্রস্তদের স্বজন মোঃ তানভীর মিয়া।

উল্লেখ্য যে, গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) রাত আনুমানিক ৯টার দিকে সাতা গ্রামের শহীদ মিয়ার রান্নাঘরের চুলার লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বিদ্যুতের তারের মাধ্যমে পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আরজু মিয়া, শহীদ মিয়া, আজিজ মিয়া, আনসার মিয়া ও রূপন মিয়ার বসতবাড়ি ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino