1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের  অভিযানে সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে। এর আগে শুক্র ও শনিবার সকাল পর্যন্ত  উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ আইনের ৩৪ ধারায় নন-এফআইআর মামলায় জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা জুলফাস মিয়া ও দোলন দেবকে  জগন্নাথপুর পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই আইনের অন্য একটি মামলায় ইকড়ছই গ্রামের মোঃ আলাউদ্দিন, মোঃ হাসিম এবং বাড়ী জগন্নাথপুর গ্রামের দুদু মিয়াকে পৌর এলাকার সুইচ গেট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

তাছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ছাতক উপজেলার লক্ষণসোম গ্রামের বাসিন্দা আফজল আহমদকে জগন্নাথপুর পৌরশহরস্থ  মোবাইল মার্কেট এলাকা থেকে এবং সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের রুবেল আহমেদকে পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত দুই দিনে এই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট