1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুর প্রেসক্লাবের মানববন্ধন জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন আদালতে আত্মসমর্পণের পর জগন্নাথপুরের ৫ আওয়ামী লীগ নেতা কারাগারে জগন্নাথপুরে পুলিশের অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা সকালের সময় প্রতিনিধি আমিনুর রহমান জিলু গ্রেপ্তার: জগন্নাথপুর প্রেসক্লাবের নিন্দা ও মুক্তি দাবি জগন্নাথপুরে টমটমের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু জগন্নাথপুরে বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান

জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের রানীগঞ্জ সড়কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আরএফএল ডোর ডিসপ্লে এক্সক্লুসিভ শোরুম মেসার্স শাহজালাল স্যানিটারির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন)  দুপুরে শোরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজালাল স্যানিটারির স্বত্ত্বাধিকারী আলহাজ্ব জামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং আরএফএল-এর ডিজিএম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরএফএল-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আর এন পল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরএফএল-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) হাসান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে আর এন পল বলেন, আজ থেকে ৪৬ বছর আগে টিউবওয়েল দিয়ে আরএফএল-এর যাত্রা শুরু হয়েছিল। এরপর পাইপ ফিটিংসসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী নিয়ে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছেছি। পণ্যের গুণগত মানের কারণেই আজ পুরো বাংলাদেশে আরএফএল-এর এরকম ৪০০টি শোরুম বিস্তৃত হয়েছে। গ্রাহকদের কাছে উন্নত মানের পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, একজন মানুষ তার সারাজীবনের উপার্জিত অর্থ ব্যয় করে একটি মানসম্মত ভবন বা বাড়ি নির্মাণ করেন। আমরা চাই ক্রেতাদের সেই স্বপ্নের বাড়ির জন্য যেন সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যটি দিতে পারি। ব্যবসার পাশাপাশি সততা ও মানবতার সেবায় কাজ করায় তিনি স্থানীয় পরিবেশক জামাল উদ্দিন তালুকদারের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া।

বক্তব্য দেন  জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল ও সাংবাদিক শাহজাহান মিয়া।

স্যানিটারি ও নির্মাণ শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন রবিউল হোসেন, রিপন আহমেদ ও তানভীর মিয়া।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইকড়ছই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে শোরুমের উদ্বোধন করেন।

সবশেষে উপস্থিত সবার কল্যাণ ও ব্যবসার সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছমির উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট