1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ফুটবল দল গঠন ও সার্বিক প্রস্তুতি নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। সভা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ রায় সরকার।

সভায় টুর্নামেন্টকে সফল ও প্রতিযোগিতামূলকভাবে সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক দল গঠন, খেলোয়াড় নির্বাচন, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লুৎফুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হাজী মো. আব্দুস সোবহান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (ডেন্টাল সার্জন) ডা. ফারহাত লামিয়া, পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, জগন্নাথপুর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, সাংবাদিক রিয়াজ রহমান, হুমায়ূন কবীর ফরীদি, মো. আল আমিন ও শাহ ফুজায়েল আহমদ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রব, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুল ইসলাম, দিলু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল জাবীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুষ্ঠু ,ও সুন্দর প্রতিযোগিতামূলক পরিবেশে টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
casino utan spelpaus
RooliCasino