
নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, আব্দুস সোবহান, পৌর বিএনপি নেতা ফারুক মিয়া।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দিবসটির সকল কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় ও উপজেলা খাদ্য কর্মকর্তা শাহাব উদ্দিন, ডেন্টাল সার্জন ড. ফারহাদ লামিয়া সাংবাদিক আমিনুল হক সিপন, শাহ এস এম ফরিদ, পৌর বিএনপি নেতা দিলু মিয়া, হাবিল মিয়া, নুরুল আমিন, শামিম আহমেদ, মুকিম উদ্দিন ও ইকবাল হোসেন প্রমুখ।