1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষপূর্তি পালিত

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দোয়া ও মোনাজাতের মাধ্যমে জগন্নাথপুর পৌর এলাকার মেডিকেল রোড, বটেরতল পয়েন্টে অবস্থিত শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। শনিবার বেলা ১২টায় সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলার কুবাজপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন।

বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি শুভানুধ্যায়ী ও রোগীদের জন্য মাসব্যাপী বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। অক্টোবর মাসজুড়ে সেন্টারে আগত সকল রোগীর সব ধরনের টেস্টের ওপর ২৫ শতাংশ ছাড় প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. সৈয়দ মারজান আহমেদ, ডিএমডি ডা. জান্নাত হাবিবা রিপা, ডেন্টিস্ট সৈয়দ নাঈম আহমদ, ডা. মো. শায়েক আলী, মাওলানা সৈয়দ আজিজুর রহমান, এডিশনাল ডিরেক্টর মাওলানা নাসির আহমদ তালুকদার, ইনচার্জ সৈয়দ আক্তার আলী এবং মার্কেটিং ইনচার্জ আব্দুর রকিব।

সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ইমার্জেন্সি, ডায়াগনস্টিক ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দিয়ে আসছে এই সেন্টারটি। নারীদের জন্য মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসনোগ্রামের সুব্যবস্থাসহ সর্বাধুনিক প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, হরমোন পরীক্ষা, শতভাগ ডিজিটাল এক্স-রে, ফোর-ডি কালার ডপলার আল্ট্রাসনোগ্রাম ও ইকোকার্ডিওগ্রাম, ১২ চ্যানেলের উন্নত ইসিজি এবং বিদেশগামীদের মেডিকেল চেকআপের ব্যবস্থা রয়েছে এখানে।

এছাড়া ভবনের দ্বিতীয় তলায় যুক্ত হয়েছে আন্তর্জাতিক মানের শাহজালাল ডেন্টাল কেয়ার, শাহজালাল আই কেয়ার ও আধুনিক ফিজিওথেরাপি ইউনিট। অভিজ্ঞ পুরুষ ও মহিলা বিডিএস ডেন্টিস্ট দ্বারা ডেন্টাল এক্স-রে, স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, ক্যাপ, ব্রিজ, দাঁত বাঁধানো ও শিশুদের দাঁতের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি সেন্টারে বাত-ব্যথা, প্যারালাইসিস, স্ট্রোক ও মেরুদণ্ডের সমস্যার আধুনিক থেরাপি সেবা মিলছে, যেখানে মহিলা রোগীদের জন্য পৃথক মহিলা ফিজিওথেরাপিস্ট ও সহকারী সুবিধা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট