1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

চিলাউড়া পুঞ্জিতে অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের দায়িত্ব অবহেলার অভিযোগ এনে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া পুঞ্জিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, ফায়ার সার্ভিস ঠিকমতো দায়িত্ব পালন করলে বড় ক্ষতি থেকে রক্ষা পেতো কয়েকটি দরিদ্র পরিবার ।

শুক্রবার বিকেল ৪ টায় স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর ও চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন এর যৌথ উদ্যোগে জগন্নাথপুর পৌরপয়েন্ট মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা এমন অভিযোগ করেন।

মানববন্ধন পরবর্তী সভায় বক্তারা বলেন, দুই ঘন্টাব্যাপী অগ্নিকান্ডে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ায় এর সম্পূর্ণ দায় জগন্নাথপুর ফায়ার সার্ভিসের। মাত্র কয়েক কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস না যাওয়া চরম দায়িত্বহীনতার পরিচয়। উপযুক্ত তদন্ত সাপেক্ষে এর দায়িত্বরতদের শাস্তির দাবি জানান তারা।

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- ইকড়ছই আলিয়া মাদ্রাসার শিক্ষক ও জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামি, সমাজসেবক সৈয়দ মোছাব্বির আহমদ, চিলাউরা গ্রামের তরুণ সমাজ সেবক মামুনুর রশীদ মামুন, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাবেক সভাপতি মাসুম মিয়া, ছাত্রনেতা শামছুল ইসলাম, ছাত্রনেতা আকমল হোসেন, রুহুল আমিন, ইমন হোসেন, মনোয়ার হোসেন, রাসেল মিয়া, তুহিন রহমান, মারজান আহমদ, তুহিন মিয়া, তরুণ সমাজসেবক শুয়াইবুর রহমান সুহেব, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের কার্যনিবাহি পরিষদের সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি সোলেমান আহমদ, আমিনুর রহমান হিমেল, সাংগঠনিক সম্পাদক জিকরুল আলম, সহ-সাংগঠিক সম্পাদক মোস্তাক হোসেন নাসিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য কামরুল হাসান সাজু, সাইফুল আলম তানিম, তারেক মাহমুদ জয়, ইমরান হোসেন, সাদিকুল হাসান, শামসুন নূর রহমান, আশিকুর রহমান, সাহেদ চৌধুরী। এছাড়া মানবন্ধনে অংশ নেন চিলাউরা- হলদিপুর ইউনিয়নবাসি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিলাউড়া (পুঞ্জিপাড়া) নামক স্থানে ময়না মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দুই ঘন্টাব্যাপী অগ্নিকান্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হতদরিদ্র পরিবারদের ৭ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে পুড়ে গুরুতর আহত হন সাইজুল মিয়া (২০) নামের এক তরুণ। এ ঘটনায় ৪ টি গরু, নগদ টাকা, খামারের হাঁস, দেড়শত মন ধান পুড়ে ভস্মীভূত হয়। লোকজন একাধিকবার জগন্নাথপুর ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে তাদের দেখা মিলেনি। পরে স্থানীয়রা দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট