1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ Schau auf ourdream-girl.ink für personalisierte KI-Romantik vorbei Camsoda AI’s Immersive Voice & Image Experience: Elevating English Language Engagement in the USA জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাজ্যে মতবিনিময়সভায় এমপি কয়ছর এম আহমেদ: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না Come l’AI in Conversazione Golove Mantiene Risposte Naturali e Rapide সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ফিলিস্তিনের গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ 

ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা ও  গণহত্যার প্রতিবাদে  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরপয়েন্টে সোমবার দুপুর থেকে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় তারা  ফিলিস্তিন রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসা, বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানো, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিন্দা জানানো, ইসরাইলী পণ্য বর্জনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সোমবার (৭ এপ্রিল) জগন্নাথপুর পৌরপয়েন্টে  জামায়াতে ইসলাম, তালামীযে ইসলাম, সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার, ফেয়ার ফেইস জগন্নাথপুর এর পৃথক সমাবেশে এসব দাবি জানানো হয়।

ফিলিস্থিনের গাজায় গণহত্যা বন্ধ ও ভারতের ওয়াকফ্ বিল বাতিলের দাবিতে  সোমবার বেলা ২ টায় বাংলাদেশ জামায়াতে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন,পৌর শাখার সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দিলোওয়ার হোসাইন, উপজেলা পশ্চিম ছাত্রশিবির সভাপতি আবু তাহের প্রমুখ।

ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফেয়ার ফেইস জগন্নাথপুরের উদ্যোগে দুপুর আড়াইটায় পৌরপয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম খেজর, শাহরিয়ার হোসেন ঝুমেন, মোস্তাক আহমদ, শাহিনুর রহমান, মোজাদেদ আলফে সানি, রোকন উদ্দিন, রাশেদ আহমেদ চৌধুরী মুরাদ।

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের বিক্ষোভ মিছিল পরবর্তী বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌরপয়েন্টে প্রতিবাদ সভায় সংগঠন সভাপতি সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন-  মাওলানা আজমল হোসেন জামি, জামাল উদ্দিন বেলাল, মুফতি মাওলানা কাইয়ুম, মাওলানা নাহিদুর রহমান,  মামুনুর রশীদ, লিটন আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাসুম মিয়া,  সহ সভাপতি আমিনুর রহমান হিমেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট