1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

জগন্নাথপুরে সালিশ বৈঠকে দু’ পক্ষের সংঘর্ষ, আহত ৫

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সালিশ বৈঠক চলাকালীন সময় দু’ পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছেন।

রোববার সকাল ১০ টায় উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের চন্ডী হেদায়েতপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, খালেছা বেগম (৩৪), জাহাঙ্গীর মিয়া (৫৫), রুবেনা বেগম (৩৫), সাকেরা বেগম (৩০), আলেছা বেগম (৮০)। আহতদের মধ্যে আলেছা বেগমকে আশংকাজনক অবস্থায় সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা শ্রীরামসি গ্রামের চন্ডী হেদায়েতপুরে বাড়ির রাস্তা নিয়ে আলেছা বেগম ও প্রতিবেশী সানফুর আলীর মধ্যে পূর্ব থেকে বিরোধ চলছিল। এই নিয়ে সানফুর আলী গংদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ করা হয়। বিষয়টি সমাধানের জন্য স্থানীয়দের উদ্যোগে বুধবার সকাল ১০ টায় সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আসামী সানফুর আলী ও তার লোকজন  বাদী পক্ষের উপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত কারো অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট