1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ৩ দিনের অতিবৃষ্টি ও ঢলে কৃষকের হাহাকার: তলিয়ে গেছে অর্ধেকের বেশি পাকা ধান জগন্নাথপুরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মিশুক চালকের আত্মহত্যা জগন্নাথপুরে জলাবদ্ধতায় কৃষকের হাহাকার: পানিতে তলিয়ে গেছে অর্ধেকের বেশি ধান জগন্নাথপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে আইফোন চুরি: ঘটনা ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টায় প্রবাসীর বিস্ময়! জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ , সহযোগী দুই যুবক গ্রেফতার জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে দোকানে দুঃসাহসিক চুরি

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা কেটে ও শাটারের একাংশ ভেঙে একটি নতুন ব্যাটারি চালিত অটোবাইক, নগদ টাকাসহ ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

শুক্রবার (১৮ জুলাই) ভোর ৫ টার দিকে ডাকবাংলো রোডস্থ লতিফিয়া ফার্নিচারে এ ঘটনা ঘটে।

দোকান মালিক সাজিদ আলী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার   রাত ৯ টার দিকে দোকান তালাবদ্ধ করে যাই। কিন্তু ভোর সাড়ে ৬ টার দিকে খবর পেয়ে গিয়ে দেখি চোরেরা দোকানের তালা কেটে ও শাটারের একটি অংশ ভেঙে দোকানের ভেতরে থাকা আমার নতুন অটোবাইকটি নিয়ে যায়। এসময় তারা নগদ টাকাসহ ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পরে স্থানীয় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ চেক করলে দেখা যায়,  ভোর ৫ টা ৩২ মিনিটের দিকে ৩ জন অজ্ঞাত চোর তার অটোবাইক নিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, এ ঘটনায় তার ২ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিসাধিত হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, এ ঘটনায় দোকান মালিক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে আমাদের লোক ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তিনি আরো জানান, এ ঘটনায় চোরদের সনাক্ত করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট