1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ঠিকাদারদের কারনে জগন্নাথপুর- শান্তিগঞ্জের সড়কের বেহাল দশা – কয়ছর আহমদ এমপি জগন্নাথপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লক্ষ টাকার মাছ নিধন জগন্নাথপুরে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন: পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জগন্নাথপুরে প্রেসক্লাবের নাম ব্যবহার করে আহবায়ক কমিটি গঠনের নিন্দা, বিভ্রান্ত না হতে আহবান জগন্নাথপুরে স্কুলের পাশে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় স্বরূপ চন্দ্রের প্রাক্তন শিক্ষক প্রফুল্ল কুমার দাসের পরলোকগমন আব্দুল মালেক খানকে গ্রেফতারে জগন্নাথপুর উপজেলা যুবদলের তীব্র নিন্দা ও ক্ষোভ জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ৫ দফা দাবিতে স্মারকলিপি সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে চলন্ত ট্রাকে ডাকাতি: ২ লক্ষাধিক টাকা লুটের দাবি

৫০ টাকা নিয়ে দ্বন্দ্বে জগন্নাথপুরে কিশোর হত্যা, আটক ১

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চার্জের মাত্র ৫০ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে ইমরান হোসেন (১৬) নামের এক কিশোর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গত ২৪ মার্চ রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার বাদশাহ মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানে ইমরান।

নিহত ইমরান হোসেন সুনামগঞ্জের  দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের আলী হোসেনের ছেলে। গত ৮-৯ বছর ধরে তারা সপরিবারে সৈয়দপুর গ্রামে হাসন চেয়ারম্যানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে বাদশাহ মিয়ার গ্যারেজে অটোরিকশা চার্জ দিয়ে ৫০ টাকা কম দিতে চাইলে গ্যারেজ মালিক বাদশাহ ও তার সহযোগী জাকির উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা রিকশার জিআই পাইপ, মুগুর ও সুপার গাছের কঞ্চি দিয়ে ইমরানকে বেধড়ক মারধর করেন। প্রচণ্ড আঘাতে ইমরান মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। সেখানে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে সে মৃত্যুবরণ করে।

এ ঘটনায়  শুক্রবার  দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ নিজ বাড়ি থেকে জাকিরকে   (৩৫) কে আটক করে। তবে মূল অভিযুক্ত বাদশাহ মিয়া এখনো পলাতক রয়েছে। ধৃত জাকির সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার মৃত আব্দুর রুপের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মোঃ লাকু মিয়া বলেন, ঘটনার সময় আমি বারবার বারণ করলেও কিশোরটিকে তারা নির্মভাবে আঘাত করে। হামলাকারীদের উপর্যুপরি আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে।

নিহতের চাচা আকিদ আলী এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে জাকির নামের একজনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট